1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

ইন্টারনেট সেবাদাতা চার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

  • আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ২.৪৮ পিএম
  • ৩৫৫ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইপিটিএসপি) লাইসেন্স বাতিল করেছে। একইসঙ্গে এসব কোম্পানির সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিটিআরসির লাইসেন্স শাখার পরিচালক মো. নুরুন্নবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সাদিয়া টেক লিমিটেড।

বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বাতিল হওয়ায় ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার (আইপিটিএসপি) গাইডলাইনের ৩৫.৪ বিধান অনুযায়ী এ চার প্রতিষ্ঠানের আইপিটিএসপি লাইসেন্সও বাতিল করা হলো। তাদের কাছে থাকা বিটিআরসির ইস্যুকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম পরিচালনা করা অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে এ চার প্রতিষ্ঠানকে আইপিটিএসপি লাইনের সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে বিটিআরসি। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে তাদের কাছে থাকা ইস্যুকৃত লাইসেন্স বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com