1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর অভিযান, রাইফেল, পিস্তল এবং শর্টগান উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩.১৯ পিএম
  • ১০৮ Time View

রাজধানীর তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা হতে সেনা অভিযানে ০৩ টি রাইফেল, ০১টি দেশীয় পিস্তল এবং ০৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়েছে।গতরাত আনুমানিক ৩ টায় রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ দিয়াবাড়িতে অভিযান চালানো হয়। সেনা ক্যাম্প সদস্যরা জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ০৩টি ৩০৩ (থ্রি নট থ্রি) রাইফেল, ০১ টি দেশীয় পিস্তল এবং ০৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়। সেনা সদস্যরা জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নাশকতার কাজে ব্যবহারের জন্য উক্ত অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে তারা তথ্য পেয়েছে।

অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তারা।

তারা আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় তারা অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে জনসাধারণের প্রতি অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com