1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

গাইবান্ধায় পুলিশ-বিএনপি সংঘর্ষ

  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১০.১৫ পিএম
  • ৪০১ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি চলাকালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

শুক্রবার বিকালে জেলাশহরের পার্করোডে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পার্করোড, স্টেশন রোড ও ডিবি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা এসে টিয়ার সেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায়-জেলায় শুক্রবার ছিল আনন্দ র‌্যালি। বিকাল ৫টার দিকে সার্কুলার রোডে দলটির জেলা কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বিএনপির আনন্দ র‌্যালিটি স্টেশন রোড হয়ে পার্করোড এলাকা অতিক্রম করার সময় র‌্যালির পেছনের অংশে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করলে তারা রাস্তা থেকে সরে যায়। পরে নেতাকর্মীরা আবারো জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ওই সময়ে পুলিশ টিয়ার সেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

সংঘর্ষে বিএনপির অন্তত ৫ জন নেতাকর্মী আহত হন। এসময় পুলিশ জেলা বিএনপির উপদেষ্টা দুদু ও দলটির জেলা কার্যালয়ের অফিসে সহকারী আলম মিয়াসহ চারজনকে আটক করে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল জানান, শান্তিপুর্ণ শোভাযাত্রায় হঠাৎ করে পুলিশ হামলা করে। এতে নেতাকর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ ৫-৬ জনকে আটক করেছে বলে জানান তিনি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বিএনপি নেতাকর্মীরা শোভাযাত্রা থেকে পার্ক রোডের কয়েকটি দোকান ভাঙচুর এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে। পরিস্থিস্তি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ারসেল ছোঁড়া হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com