1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায়, সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৫.৫০ পিএম
  • ৩১৪ Time View

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী হওয়ার আশায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোহরগঞ্জ উপজেলা থেকে বিএনপি নেত্রী সামিরা আজিম দোলার পক্ষে তাঁর সমর্থকরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কাছ থেকে লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সহ সভাপতি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, সাবেক সদস্য সৈয়দ শাহাদাৎ হোসেন সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা জানান, দীর্ঘদিন ধরে সামিরা আজিম দোলা এলাকার মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্ব ও জনপ্রিয়তার কারণে কুমিল্লা-৯ আসনে তিনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে দাবি করেন সমর্থকরা।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে মনোহরগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সমর্থকরা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ আসনে বিএনপিকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সামিরা আজিম দোলার নাম আলোচনায় রয়েছে। যদিও আসনটিতে বিএনপির পক্ষ থেকে আবুল কালামকে মনোনয়ন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com