1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

নতুন সার্কিট ব্রেকার ২ শতাংশ বুধবার থেকে কার্যকর: বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৬.১৯ পিএম
  • ৬১৩ Time View

অব্যাহত দরপতনের প্রেক্ষিতে নতুন সার্কিট ব্রেকার ২ শতাংশ আগামীকাল বুধবার থেকে কার্যকর করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (০৮ মার্চ) আগারগাঁ বিএসইসি’র কনফারেন্স রুমে প্রতিষ্ঠান‌টির ক‌মিশনার ড. শেখ সামসু‌দ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানান।

শেখ সামসু‌দ্দিন আহমেদ বলেন, আগামীকাল বুধবার (০৯ মার্চ) থেকে সা‌র্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ বাড়তে  পারবে ১০ শতাংশ। আর শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ পর্যন্ত।

তি‌নি বলেন, স্ট‌্যাবলাইজেশন ফান্ড থেকে ১০০ কো‌টি টাকা বিনিয়োগের জন‌্য আই‌সি‌বিকে নির্দেশ দেওয়া হয়েছে। আই‌সি‌বি ইত্যোমধ্যে এটা নিয়ে কাজ শুরু করেছে।

শেখ শামসুদ্দিন আহমেদ জানান, বাণিজ্যিক ব‌্যাংকগুলোর যে ২০০ কো‌টি টাকা করে শেয়ারবাজারে বি‌নিয়োগের কথা রয়েছে, বর্তমানে তা‌ বি‌নিয়োগের জন‌্য বাংলাদেশ ব‌্যাংক ব‌্যাংকগুলোকে উৎসাহ দিচ্ছে। সেজন‌্য তিনি বিএসইসির পক্ষ থেকে বাংলাদেশ ব‌্যাং‌ককে ধন‌্যবাদ জানান।

তি‌নি বলেন, যে সকল ব‌্যাংক এখনও ফান্ড গঠন করে‌নি। তাদেরকে ফান্ড গঠন করার জন‌্যও বাংলাদেশ ব‌্যাংক নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com