1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

গরমে যেসব রঙের পোশাকে মিলবে স্বস্তি

  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩.৪৭ পিএম
  • ২৫৯ Time View

দিনের বেলায় এখন রোদের খরতাপে কোথাও দাঁড়ানো মুশকিল হয়ে উঠেছে। কোনো ছায়ায় না দাঁড়ালে রোদের তাপে মাথা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে। আবহাওয়া এখন বেশ উত্তপ্ত। তাই গরমে আরামদায়ক পোশাক পরার বিকল্প নেই। এর পাশাপাশি গরমে কোন রঙের পোশাক বিশেষ উপযোগী তা জানতে হবে।

যদিও এ বিষয়ে তেমন মাথা ঘামান না অনেকেই, ফলে বাইরে বের হলে গরমে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। কিছু রঙের পোশাক পরলে শরীর ঠান্ডা থাকে ও গরমও কম লাগে, বলছে গবেষণা।

২০২০ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোসের নেতৃত্বে জাপানি বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে অবাক করা ফলাফল।

গবেষক তোশিয়াকি ইচিনোস এই পরীক্ষার জন্য কড়া রোদে ৯টি ম্যানকুইনে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজসহ বিভিন্ন রঙের পোলো শার্ট পরান। তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট)। মাত্র পাঁচ মিনিট ম্যানকুইনগুলোকে রোদে রাখার পর গবেষকরা কাপড়ের ওপরিভাগের তাপমাত্রা পরীক্ষা করেন। সবচেয়ে শীতল ও উষ্ণতম পোলো শার্টের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য লক্ষ করেন তারা।

অনেকেই হয়তো জানেন, গরমে সাদা রঙের পোশাক পরলে স্বস্তি মেলে। অন্যদিকে কালো রং অতিরিক্ত তাপ শোষণ করে।

গবেষণায় দেখা যায়, সাদা পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা গবেষণার সময় বাতাসের তাপমাত্রার সমতুল্য।

অন্যদিকে কালো পোলো শার্টের পৃষ্ঠের তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট)।

গবেষকরা জানান, সাদার পরে যে রংগুলো শরীরকে শীতল রাখে সেগুলো হলো হলুদ, ধূসর ও লাল।

যদিও লাল রংকে বেশির ভাগ মানুষই ‘উষ্ণ’ রং হিসেবে জানেন। বেগুনি তালিকার মাঝখানে আছে, তাই এটি গরম আবহাওয়ার সময় পরতে পারেন যদি এটি আপনার প্রিয় রং হয়।

তবে গবেষকরা গরমে নীল, হালকা সবুজ, গাঢ় সবুজ ও কালো রঙের পোশাক পরতে নিষেধ করেছেন। এই রংগুলো বেশি তাপমাত্রা শোষণ করে।

-লাইফস্টাইল এশিয়া

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com