1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২.১৭ পিএম
  • ২৯১ Time View

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ মার্চ) তাকে অপসারণ করা হয়।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন অপসারণ করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি।

জানা গেছে, সোমবার জলিলকে অপসারণের আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ইসলামী ব্যাংকের পর্ষদ সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষ করে যাওয়ার পর বিকেলে আব্দুল জলিলকে অপসারণ করে অভিজ্ঞ ব্যাংকার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এস এম আব্দুল হামিদকে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের ৫ সদস্যের পরিচালনা পর্ষদের সবাই স্বতন্ত্র পরিচালক। বর্তমানে চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক এম জোবায়দুর রহমান। ৫ আগস্টের পর শুরুতে ব্যাংকটির চেয়ারম্যান করা হয় রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রুপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে সরিয়ে জোবায়দুর রহমানকে চেয়ারম্যান নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদে আব্দুল জলিল জামায়াতপন্থী হিসেবে পরিচিত ছিলেন। কর্মজীবনে সর্বশেষ তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি ছিলেন। ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিযুক্ত হয়ে শুরুতে তাকে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হয়েছিল।

২০১৭ সাল থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের কর্তৃত্ব ছিল এস আলম গ্রুপের হাতে। ব্যাংকটি থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com