1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

  • আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩.২২ পিএম
  • ১৬৫ Time View

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬: ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য অনন্য কনটেন্ট এবং প্রিমিয়াম বিনোদনের আকর্ষণীয় অফার চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। এজন্য জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করেছে কোম্পানিটি। চুক্তির আওতায় সহজ সাবস্ক্রিপশন এবং সাশ্রয়ী মূল্যে চরকির জনপ্রিয় সিনেমা, অরিজিনাল সিরিজ এবং বিশেষ ঈদ রিলিজ উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা।

গ্রাহকদের জন্য প্রিমিয়াম ডিজিটাল বিনোদনকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলতেএমন একটি পদক্ষেপ গ্রহণ করলো রবি। গ্রাহক নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী ৩ দিন থেকে ৩০ দিন মেয়াদী এবং ৬১ টাকা থেকে ১৩১ টাকা মূল্যের অফার গ্রহণ করতে পারবেন।

যে কোন প্রান্ত থেকে মাই রবি অ্যাপ, রিচার্জ (এমএফএস প্ল্যাটফর্ম ও রিটেইল চ্যানেল) এবং ইউএসএসডি ডায়াল কোডের মাধ্যমে সহজেই এই প্যাকগুলো কিনতে পারবেন গ্রাহকরা।

ঈদের আনন্দঘন সময়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সুযোগ তৈরি করতেই রবির এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাশ্রয়ী মূল্যে জনপ্রিয় ও ব্লকবাস্টার কনটেন্ট উপভোগের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা রবির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com