1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

নতুন কারিকুলামের উপর নন এমপিও শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ২৮৭ Time View

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: এ বছর থেকে শুরু হয়েছে নতুন কারিকুলামে পাঠদান। নতুন কারিকুলামের আওতায় উখিয়ায় মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণে নন এমপিও ভুক্তদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার প্রায় ৩০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ১৫০জন শিক্ষক ৯টি বিষয়ের উপর প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। কর্মশালায় নানা বিষয়ের উপর আলোচনা করা হয়। 

জানা যায়, শিক্ষার্থীদের পাঠদান আনন্দদায়ক ও চাপ কমাতে পাঠ্যবইয়ের কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে বাস্তবায়ন শুরু হবে এ শিক্ষাক্রম। এরপর ২০২৪ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এই শিক্ষাক্রমের আওতায় আসবে। ২০২৫ সালে যুক্ত হবে পঞ্চম ও দশম শ্রেণি। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

জেলা শিক্ষা অফিসার বলেন,”নতুন শিক্ষাক্রমে বই ও পরীক্ষা পদ্ধতি বদলে যাবে। শিখন কৌশলেও আসবে নানা পরিবর্তন। এখন যেভাবে মুখস্থ বিদ্যা চলছে, নতুন শিক্ষাক্রমে সেটি একেবারেই অনুপস্থিত থাকবে। অভিজ্ঞতাভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে শিক্ষাক্রম।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com