সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু কালিয়ায় ভুয়া পশু চিকিৎসকের দৌরাত্ম্যে বাড়ছে ক্ষতির আশঙ্কা পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির নতুন কমিটি ঘোষণা   ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত পেঁয়াজসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিতকরণে কৃষি মূল্যনীতি ঘোষণার দাবি চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ বাজেট: আয়কর আইনে পরিবর্তনে প্রস্তাব চাইল জাতীয় রাজস্ব বোর্ড ১৬–১৮ বছরের নিচের নাগরিকরাও এনআইডির জন্য আবেদন করতে পারবে

সরকারিভাবে জাকাত সংগ্রহ-বিতরণে সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ Time View

সরকারিভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের বিধান রেখে সংসদে নতুন বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। এতে বলা হয়েছে, শরিয়াহ সম্মত খাত ছাড়া অন্য কোনো খাতে জাকাতের অর্থ ব্যয় বা বিতরণ করা যাবে না।

উচ্চ আদালতের নির্দেশে সামরিক শাসনামলে আমলে করা আইন ‘জাকাত ফান্ড অর্ডিন্যান্স, ১৯৮২’ বিলুপ্ত করে জাকাত তহবিল ব্যবস্থাপনা বিল ২০২৩ পাস হয়।

বুধবার (২৫ জানুয়ারি) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, এ আইনের অধীনে একটি জাকাত বোর্ড গঠন করা হবে। সরকার মনোনীত পাঁচজন ফকিহ বা আলেমসহ এ বোর্ড হবে ১৩ সদস্যের। ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রী হবেন বোর্ডের চেয়ারম্যান। জাকাত সংগ্রহ, বিতরণ, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা তৈরির ক্ষমতা বোর্ডের থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন, জাকাত বোর্ডের অনুমোদনক্রমে স্থানীয়ভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের জন্য কেন্দ্রীয়, সিটি করপোরেশন, বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করা যাবে।

বিলে একটি জাকাত তহবিল গঠনের কথা বলা হয়েছে। দেশের মুসলিম জনগণের দেয়া জাকাতের টাকা, প্রবাসী মুসলিম নাগরিক, কোনো বিদেশি মুসলিম ব্যক্তি বা সংস্থায় জমা হওয়া জাকাতের টাকা এবং শরিয়াহ সম্মত অন্য কোনো উৎস থেকে পাওয়া জাকাতের টাকা দিয়ে এ তহবিল গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS