1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা উন্নয়ন নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ২.১৪ পিএম
  • ২৩৫ Time View

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যদের সঙ্গে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ মনীরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইও-২ (ডিএসবি) মোঃ রাসেল মিয়া, পুলিশ পরিদর্শক সদর কোর্ট মোঃ নাসির উদ্দীন মৃধা এবং চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

মতবিনিময় সভায় বক্তারা জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। জেলা পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

সভা শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ আইনশৃঙ্খলার আরও উন্নয়ন এবং জনগণের জন্য আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com