1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Title :
পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা ২ ডিসেম্বর ১ হাজার ৮৩৭ থেকে বেড়ে এলপিজির দাম ২ হাজার ৬০ টাকা ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো সম্পদ চুরির পরও সচল বাইন্যান্স এনসিসি ব্যাংকের প্রয়াত পরিচালকের ১ লাখ ২৪ হাজার শেয়ার যাবে উত্তরাধিকারীদের কাছে লভ্যাংশ ঘোষণা করেছে ওয়াইম্যাক্স ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এশিয়া কাপে সহজ প্রতিপক্ষ পেল বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৭.৫৬ পিএম
  • ২৮৯ Time View

এ বছর মাঠে গড়াবে এশিয়া কাপের ১৬তম আসর। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এ টুর্নামেন্টও হবে ওয়ানডে ফরম্যাটে। যেখানে সহজ প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই দুদলের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশকে বেশ ভালো দলই বলা চলে।

সুনির্দিষ্ট দিন-তারিখ উল্লেখ না করলেও বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সেপ্টেম্বর মাসকে এশিয়া কাপ আয়োজন করার জন্য বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সংগঠনটির সভাপতি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এক টুইটে এসব তথ্য জানান।

টুইটে জয় শাহ ২০২৩ ও ২০২৪ সালে এশিয়ার বিভিন্ন প্রতিযোগিতা এবং তার ক্যালেন্ডার প্রকাশ করেন। সেখানে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। এতে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ছয় দলের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের গ্রুপসঙ্গী হবে বাছাই পর্বে যোগ্যতা অর্জন করা দল।

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতার কারণে দেশটিতে যেতে ইচ্ছুক নয় ভারত। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন চায় তারা। যদিও পাকিস্তান যেকোনো মূল্যে তাদের দেশেই আয়োজন করতে চায় এশিয়া কাপ। শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোথায় আসরের আয়োজন করে সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, গত ১৫ আসরের মধ্যে সব কটি আসরে খেলেছে শ্রীলঙ্কা। তারা শিরোপা জিতেছে ৬ বার, ভারত এই মুকুট জয় করেছে ৭ বার। পাকিস্তান এই টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেয়েছে ২০০০ ও ২০১২ সালে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com