1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা: মীরসরাইয়ে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ২.৪৬ পিএম
  • ৩১৮ Time View

চট্টগ্রামের মীরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মার্চেন্ট নেভি সদস্যের নাম নাফিজ আহমেদা অয়ন, তার বাড়ি মীরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুর কর্মস্থলে ফিরছিলেন তিনি। বাকি হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উদ্ধার কাজে নিয়োজিত বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে তিন জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। নিহতদের মধ্যে একজন নেভি তরুণ কর্মকর্তা ছিল। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। মূলত দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাসটি ধাক্কা দেয়। নিহত আহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com