1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

আরব আমিরাতের বিশ্বকাপের দল ঘোষণা

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪০ এএম
  • ১৬৪ Time View

সংযুক্ত আরব আমিরাতের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এশিয়া কাপের বাছাই পর্বের বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাননি রোহান মুস্তফা। আরব আমিরাতের ১৫ সদস্যের স্কোয়াডে প্রথমবার জায়গা পেয়েছেন অলরাউন্ডার আয়ান খান।

আরব আমিরাতের হয়ে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন মুস্তফা। অস্ট্রেলিয়াতে খেলতে পারলে দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি বিশ্বকাপ খেলার মাইলফলক স্পর্শ করতেন তিনি। তবে পড়তি ফর্মের কারণে জায়গা হারিয়েছেন মুস্তফা।

কদিন আগে এশিয়া কাপের বাছাই পর্বে কুয়েতের বিপক্ষে ব্যাটিং না করলেও বল হাতে ১ উইকেট নিতে ৪০ রান খরচা করেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ফলে একটি ম্যাচে একাদশ থেকে বাদও পড়েছিলেন তিনি। এর আগে সর্বশেষ তিন টি-টোয়েন্টিতে ৮৭ রান করেছেন।

দল থেকে বাদ পড়ায় কষ্ট পেলেও আরব আমিরাতকে নিয়ে আশার কথা শুনিয়েছেন মুস্তফা। অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, বেশ কয়েকটি দলকে চমকে দেবে সংযুক্ত আরব আমিরাত। এদিকে মুস্তফার জায়গায় আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সি আয়ান। যুব বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন তরুণ এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচে ব্যাট হাতে ৯৩ রানের পাশপাশি বল হাতে ১৩ রানে ১ উইকেট নিয়েছিলেন। কদিন আগে আহমেদ রাজার স্থলাভিষিক্ত হওয়া সিপি রিজওয়ান অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। ট্রাভেল রিজার্ভ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।

সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ স্কোয়াড: সিপি রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ, চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, বাসিল হামিদ, আরওয়ান লাকরা, জাওয়ার ফরিদ, কাশিফ দৌদ, কার্তিক মেইপান, আহমেদ রাজা, জহর খান, জুনায়েদ সিদ্দিকী, সাবির, আলিসান শারাফু এবং আয়ান খান।

ট্রাভেল রিজার্ভ: বিষ্ণু সুকুমারন, আদিত্য শেঠি এবং সঞ্চিত শর্মা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com