1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরন

  • আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮.৩০ পিএম
  • ৩২০ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ১৫ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ চেক বিতরণী অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদা জানান, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকৃত মোট ৫০৭ জন কৃতি শিক্ষার্থীকে এ বৃত্তি চেক প্রদান করা হবে। এইচএসসি শিক্ষার্থীদের ৭০০০ এবং এসএসসি শিক্ষার্থীদের ৫০০০ টাকার চেক প্রদান করা হবে। আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ময়মনসিংহ জেলা পরিষদের নিকট থেকে এই চেক গ্রহণ করতে পারবে।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তোমরাই প্রধান হাতিয়ার। যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ তোমাদের হাতে দিয়ে আমরা নিরাপদে থাকতে পারি।

সভাপতি বক্তব্য বলেন, আজকের এই বৃত্তি চেক বিতরণটি তোমাদের অনাগত জীবনে উৎসাহ এবং অনুপ্রেরণার হিসেবে গ্রহণ করবে। তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৎ থাকার চেষ্টা করবে। সততা ও অধ্যবসায় মানুষকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে চেক গ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com