1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ভোলায় নিখোঁজ শিশু হিমন, খোঁজে পরিবার ও এলাকাবাসী

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৪.৩৮ পিএম
  • ২৭১ Time View

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় পাঁচ দিন ধরে মোঃ আকবর হোসেন হিমন (১৪) নামে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা আনুমানিক ১২টার দিকে উপজেলার মধ্য আড়ালিয়া হাওলাদার বাড়ি এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়।

নিখোঁজ শিশু হিমন উপজেলার হাজি কান্দি ৬ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মাঝি ও অঙ্কুরা বেগম দম্পতির সন্তান। নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ করে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকেই পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শিশুটির গায়ের রং কালো। নিখোঁজের সময় তার পরনে ছিলো পেস্ট রঙের সুয়েটার ও লুঙ্গি।

নিখোঁজ শিশুর মামা মোঃ ইলিয়াস জানান, “আমরা শিশু হিমনকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। কেউ যদি শিশুটির সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে ০১৭৩০-৬৮৭৫৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com