1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ২০ শতাংশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নওগাঁ ১৪ বিজিবি কর্তৃক ১২৬ বোতল কাশির সিরাপসহ সাড়ে চৌদ্দ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার

  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৪.০৪ পিএম
  • ২১৯ Time View

সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ১৭ জানুয়ারি ২০২৬ রাতে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

যাহার সিজার মূল্য-২৯,২০,০০০/- টাকা। একই দিনে ভোর ০৪৩০ ঘটিকায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৫০,৪০০/-টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন(পিএসসি) বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তের সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com