1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

বিদেশি আধিপত্য নয়, দীপ্ত হোক বাংলাদেশি সংস্কৃতি : অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২২ পিএম
  • ৫৬ Time View
“বিদেশি আধিপত্য নয়, দীপ্ত হোক আমাদের বাংলাদেশি সংস্কৃতি”—এ কথা উল্লেখ করে জাতীয়তাবাদী লেখক প্রকাশক ফোরামের চেয়ারম্যান, মানবতন্ত্র প্রবর্তক, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেছেন, “একটি জাতি যদি নিজের ইতিহাস ভুলে যায়, যদি নিজের সংস্কৃতিকে অস্বীকার করে, তবে সে অন্য আধিপত্যবাদী সংস্কৃতির কাছে দুর্বল হয়ে পড়ে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে আমরা এই সত্য উপলব্ধি করেছি। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ—আমাদের ইতিহাস আমরা নিজেরাই লিখব, আমাদের সংস্কৃতি আমরা নিজেরাই উদযাপন করব। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হবে নতুন বাংলাদেশের শক্তির মূলভিত্তি।”

২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় জাতীয় মানবাধিকার সোসাইটির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী লেখক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কবি আসাদ কাজল, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি রলি আক্তার, মানবাধিকারকর্মী মো. মনির হোসেন, মোহাম্মদ নাজমুল হাসান মিলন প্রমুখ উল্লেখযোগ্য।

এ সময় কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করব। জুলাই চেতনা মাথায় রেখে একাডেমিকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com