1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম

পিটার হাসের মদদে আমেরিকান বহুজাতিক কোম্পানির সাথে এক লক্ষ কোটি টাকার এলএনজি গ্যাস ক্রয়চুক্তি বাতিলের দাবি বাংলাদেশ গণমুক্তি পার্টির

  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬.২৪ পিএম
  • ৪৭ Time View

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের প্রত্যক্ষ সমর্থনে বাংলাদেশের জনগণের কাঁধে এক লক্ষ কোটি টাকার বোঝা চাপিয়ে দিতে একটি জনবিরোধী এলএনজি গ্যাস আমদানির চুক্তি করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জিকে অযৌক্তিকভাবে লাভবান করার পাঁয়তারা চলছে, যা দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

বাংলাদেশের জনগণ একদিকে চরম মূল্যস্ফীতি ও দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছে, অন্যদিকে সরকার জনগণের পয়সায় বিদেশি করপোরেশনকে মুনাফা নিশ্চিত করতে এ ধরনের চুক্তি করছে—এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

আমরা এই  চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। পতিত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের স্বার্থ বিলিন করে দিয়ে ভারতের সাথে বিভিন্ন প্রকল্পের চুক্তি করেছেন, তেমনিভাবে আমেরিকান সাম্রাজ্যবাদীদের কোম্পানির সাথে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের স্বার্থবিরোধী চুক্তি করেছে। বাংলাদেশ গণমুক্তি পার্টি  কোনো আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক প্রভাব মেনে নেবে না। যেকোনো চুক্তির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি খাতে সিদ্ধান্ত নিতে হবে।

আমরা দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে আহ্বান জানাই এই জনস্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com