1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

নারী উদ্যোক্তাদের মাঝে ভ্যানকার্ট বিতরণ : সমাজ পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১৪ পিএম
  • ৫৭ Time View

নারীর স্বনির্ভরতা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র। সংগঠনটির আয়োজনে আজ বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং, রোড নং ৬/এ, বাসা নং ৬ (নীচতলা)-তে অনুষ্ঠিত হয় “নারী উদ্যোক্তাদের মাঝে ভ্যানকার্ট বিতরণ অনুষ্ঠান”।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, “বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে সমাজ পরিবর্তন হতে আর বেশি সময় লাগবে না। আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলা এলাকার জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং মোমো মহিলা সমবায় সমিতির সকল কার্যক্রমকে আমরা উৎসাহিত করি এবং পাশে আছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভানেত্রী এস এম মোমো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মো. ইউসুফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির নির্বাহী সদস্য হাজী মো. নাসির উদ্দিন নাসির, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাফিজুল কাদীম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুব সরোয়ার জাহান, পানি ভবন পরিচালক (প্রশাসন) শেখ গোলাম আকবর, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, পরিবেশবিদ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মধ্যে ফরিদা পারভীন পুষ্প, কোহিনুর বেগম, সুরমা আক্তার, মোসাঃ শাহানাজ, রুনা ও মমতাজ বেগম-এর হাতে ভ্যানকার্ট বিতরণ করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদিকা লায়লা আক্তার বলেন, “নারীরা যদি কর্মসংস্থানের সুযোগ পায়, তবে পরিবার থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আমাদের উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা।” সভানেত্রী এস এম মোমো বলেন, “এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারীরা ছোট ব্যবসা শুরু করতে উদ্বুদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com