1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

রান দিলেন, রেকর্ডও গড়লেন রিশাদ

  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১১.৪৬ এএম
  • ৭৯ Time View

লেগস্পিনে ঝাঁজ ছিল, উইকেটও এসেছে। কিন্তু রান? সেটাও কম যায়নি। তবুও মুলতান সুলতানসের বিপক্ষে পরাজিত লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেন করেছেন বাংলাদেশের জন্য একটি বড় কীর্তি—পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি উইকেট এখন এই তরুণ লেগির দখলে।

ম্যাচে রিশাদের পরিসংখ্যান বলছে—৪ ওভারে ৪৫ রান, ২ উইকেট। রান খরচ হয়েছে বটে, তবে তার উইকেটগুলো ছিল গুরুত্বপূর্ণ। সপ্তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে দেন ১০ রান। এরপর ১২তম ওভারে ফের আসেন বোলিংয়ে—সেখানে দেন ১২ রান। যদিও পরের দুই ওভারে কিছুটা জ্বলে ওঠেন রিশাদ। তুলে নেন উসমান খান ও অ্যাস্টন টার্নারের উইকেট। সেই দুই ওভারে আবারও খরচ করেন ২৩ রান।

লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি এদিন ব্যবহার করেছেন সাতজন বোলারকে। একমাত্র আব্বাস আফ্রিদিকে ছাড়া সবার ইকোনমি রেট ছিল ৭-এর ওপরে। কিন্তু তাতেও থামেনি মুলতানের রানের ঝড়। মোহাম্মদ রিজওয়ানের দল স্কোরবোর্ডে তোলে ২২৮ রান। আর সেই পাহাড় টপকাতে গিয়ে ৩৩ রানে হেরে যায় লাহোর।

তবে দিনটি রিশাদের জন্য মনে রাখার মতো। ৮ উইকেট নিয়ে তিনি এখন পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে। ছুঁয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড—তবে তারা দুজন এই সংখ্যক উইকেট পেতে খেলেছিলেন কমপক্ষে দুটি আসর। রিশাদ তা করেছেন মাত্র তিন ম্যাচে।

এই ৮ উইকেটের সুবাদে রিশাদ এখন এক আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের মালিক। ২০১৬-১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাহমুদউল্লাহ নিয়েছিলেন ৭ উইকেট। এবার রিশাদ সেই রেকর্ডও নিজের করে নিলেন।

চলতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় আপাতত রিশাদ আছেন তৃতীয় স্থানে। তার উপরে আছেন জেসন হোল্ডার (১১ উইকেট) ও হাসান আলী (১০ উইকেট)। সামনে আরও ম্যাচ বাকি—তালিকার শীর্ষে ওঠাও অসম্ভব নয় রিশাদের জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com