1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

নতুন মামলায় গ্রেপ্তার কামরুল-পলকসহ ৫ জন

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ২.৪২ পিএম
  • ৭৮ Time View

রাজধানীর পৃথক থানায় দায়ের করা হত্যা ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আরও যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন,  আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন। 

এরআগে রাজধানীর পৃথক থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এদিন সকাল ৯ টার দিকে তাদের কারাগার  থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

 লালবাগ থানার মোহাম্মদ আলী হত্যা মামলায় কামরুল ইসলাম, আবুল হোসেন ও নজরুল ইসলাম কবিরাজকে একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় নজরুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। একই আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া, যাত্রাবাড়ী থানার মো. সাব্বির হাওলাদার হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com