1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

‘আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু’- প্রধান উপদেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৩ পিএম
  • ২০৯ Time View

রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যে সব দুঃস্বপ্নময় অতীত ছিলো, সেগুলো সম্পূর্ণরূপে আমরা ত্যাগ করেছি। আজ থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমরা পেলাম। আজ আমরা যেন এক ধরনের জন্মদিন পালন করছি এবং সারা দিনব্যাপী উৎসব করছি।

তিনি আরও বলেন, এটি নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে। প্রার্থীর জন্য আমরা ভোট দিয়েছি, সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সারা বাংলাদেশ পাল্টে যাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com