বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ভোটে অনিয়মের অভিযোগ, তিন আসনে ভোট স্থগিতের দাবি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কিছু কেন্দ্রে ভোট স্থগিত করার দাবি জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের নেতারা। তাদের অভিযোগ, এসব কেন্দ্রে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিতের দাবি জানায় দলটি। সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। তাই এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের জন্য ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, এখনো ভোটগ্রহণ চলছে এবং বিভিন্ন কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটছে। এ অবস্থায় এখনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যাতে একটি সুষ্ঠু ও পরিছন্ন ফলাফল নিশ্চিত করা যায়। এসব বিষয় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। অনিয়মের প্রমাণ হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দিয়েছি।

কুমিল্লার একটি আসনে আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেছি। নরসিংদী-৪ আসনে বিএনপি নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালটে সিল মেরেছে বলেও অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS