1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১.০৬ এএম
  • ২৮১ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান অফিকুল ইসলাম। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

১ নম্বর ওয়ার্ডের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব তৈবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলায়মান মিয়া, বাবু নিরঞ্জন দাস, তাজুল ইসলাম, ফয়েজ উদ্দিন, হেলাল উদ্দিন ভুঁইয়া, কাদের মিয়া, হেকিম ভুঁইয়া, মুজিবুর রহমান, ডা. চান মিয়া, জজ মিয়া, আহাদ মেম্বার, মুসলিম মিয়া (সিয়া) ও হাবিবুর ভুঁইয়া, রেহান মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অফিকুল ইসলামের সমর্থনে বিভিন্ন পেশাজীবী মানুষ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বিগত দিনে অফিকুল ইসলাম তার কর্মগুণে স্বর্ণপদক লাভ করেছিলেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতার সময় তাকে নানাভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হলেও মানুষের ভালোবাসা থেকে দূরে রাখা যায়নি। তিনি অদ্যাবধি অসহায় মানুষের পাশে থেকেছেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সেবা দিয়ে গেছেন। বর্তমানে বিএনপির সহ-সভাপতি হিসেবে তিনি শিমুলকান্দি ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর প্রত্যাশা, অফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে আরও একনিষ্ঠভাবে কাজ করবেন।

আগামী দিনে শিমুলকান্দি ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দিকনির্দেশনায় কাজ করতে চান অফিকুল ইসলাম। তিনি বলেন, “যখনই বিএনপি ক্ষমতায় ছিল, আমি চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করেছি। এখন আবার শিমুলকান্দি ইউনিয়নের মানুষের ভাগবদলের সময় এসেছে। ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমি আপনাদের সবার দোয়া ও সমর্থন চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com