1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ঘরের মাঠে ৩-০ গোলে হারল ম্যানইউ

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২.৪৭ পিএম
  • ৬৭ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। একের পর এক ম্যাচ হেরে ও পয়েন্ট হারিয়ে তারা নেমেই চলছে পয়েন্ট টেবিলের তলানির দিকে।

রোববার (২২ ডিসেম্বর, ২০২৪) রাতে ঘরের মাঠে তারা ৩-০ গোলে হেরে গেছে বোর্নমাউথের কাছে। এই হারে ১৭ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে নেমে গেছে রেড ডেভিলসা। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানইউর সর্বনিম্ন স্থান। এর আগে কখনো তারা এত নিচে নামেনি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ম্যানইউর পয়েন্ট ব্যবধান এখন ১৭!

অন্যদিকে ম্যানইউকে হারিয়ে ১৭ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বোর্নমাউথ

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় বোর্নমাউথ। এ সময় রায়ান ক্রিস্টির ক্রসে হেড নিয়ে জালে জড়ান ডিন হুইজসেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৬১ মিনিটে পেনাল্টি পায় বোর্নমাউথ। পেনাল্টি থেকে জাস্টিন ক্লুইভার্ট গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৬৩ মিনিটে দাঙ্গো ওউয়াত্রার অ্যাসিস্টে গোল করেন অ্যান্তোনিও সেমেনো। বাকি সময়ে ম্যানইউ কোনো গোল শোধ দিতে না পারায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com