1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

নিখোঁজের ১২ দিনেও উদ্ধার হয়নি পঞ্চম শ্রেণীর ছাত্রী

  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১১.১৭ পিএম
  • ৪১৬ Time View

বেড়া (পাবনা) প্রতিনিধি: নিখোঁজের ১২ দিনেও উদ্ধার হয়নি পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। 

ঘটনাটি  গত ১৫ অক্টোবর পাবনা বেড়া পৌর এলাকার শেখ পাড়া মহল্লার” ট্যালেন্ট গার্ডেন এন্ড হাই স্কুল” এর পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় মেয়েটির বাবা পরদিন ১৬ অক্টোবর বেড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।

মেয়েটির বাবা হেলাল শেখ লিখিত অভিযোগে উল্লেখ করেন,  আমার মেয়ে পঞ্চম শ্রেণীর  শিক্ষার্থী বয়স (১২)।  স্কুলে যাওয়া আসার পথে মাঝেমধ্যেই পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের সুমন (২৫) নামের এক বকাটে প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। তার প্রস্তাবে রাজি না হলে অপহরণের হুমকি প্রদান করতো বকাটে। মেয়েটি তার পরিবারের কাছেও বিষয়টি জানায়। গত ১৫ ই অক্টোবর স্কুলে যাওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে সুমন তাকে অপহরণ  করে নিয়ে যায়। সারাদিন তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথায় পাওয়া যায়নি। 

ঐদিন বিকাল সাড়ে চারটার দিকে সুমন তার নিজ মোবাইল থেকে আমার স্ত্রীর মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানান আপনার মেয়ে আমার কাছে আছে এবং ভালো আছে। আপনারা কোন চিন্তা করিবেন না। তখন আমার মেয়ে কথা বলতে গিয়ে কেঁদে উঠলে সুমন ফোন কেটে দেয়। 

মেয়েটির বাবা হেলাল আরও বলেন, ঐদিনের পর থেকে আমরা বহুৎ চেষ্টা করে সুমনের সাথে যোগাযোগ করতে পারিনি তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। আমরা আমার মেয়েটিকে ফেরত চাই। 

এবিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিউল রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তবে মেয়েটির সাথে আমরা যোগাযোগ করেছি সে বলছে আমি স্বইচ্ছায় এসেছি। তবে মেয়েটি নাবালিকা হওয়ার কারণে আমরা তাকে উদ্ধার করে দ্রুতই তার পরিবারের কাছে হস্তান্তর করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com