1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৪.১৪ পিএম
  • ১৮০ Time View
Beximco

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার দুপুরে গাজীপুর নগরের সারাবো এলাকায় তাদের কারখানার সামনে এ বিক্ষোভ শুরু হয়। পরে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চক্রবর্তী এলাকায় চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ২০–২২ হাজার শ্রমিক কাজ করেন। আশপাশের বেশির ভাগ কারখানায় গত মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। তবে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এখনো গত মাসের বেতন পাননি। বকেয়া বেতনসহ আরও বেশ কিছু দাবিতে আজ দুপুর সাড়ে ১২টা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকেরা মিছিল করে কারখানার সামনে চন্দ্রা–নবীনগর সড়কে আসেন এবং অবরোধ করেন।

এ প্রতিবেদন লেখার সময় বেলা সোয়া দুইটায় শ্রমিকেরা সড়কে ছিলেন। এ কারণে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

বেক্সিমকো গ্রুপের শ্রমিক কুরবান আলী বলেন, আগের মাসেও অনেক আন্দোলন করে বেতন নিতে হয়েছে। এ মাসের ১২ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত বেতন পাননি। বেতন চাইতে গেলে কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। বাধ্য হয়ে তাঁদের রাস্তায় নামতে হয়েছে।

আরেক শ্রমিক আবদুল মমিন বলেন, ‘বেতন চাইতে গিয়েছিলাম। তখন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানান, মালিকের ব্যাংক হিসাব সরকার বন্ধ করে রেখেছে। এ কারণে বেতন দিতে পারছেন না। তাঁরা নাকি সরকারের সঙ্গে কথা বলছেন। সমাধান হলে বেতন দেবেন। এসব কথা শুনে তো আর আমাদের সংসার চলবে না। আমরা কাজ করেছি। এখন বেতন দিতে হবে। এ ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকেরা দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা–নবীনগর সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com