1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১০.৪৯ পিএম
  • ২৩৬ Time View

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: নারীর ক্ষমতায়ন ও নেতৃত্বকে কেন্দ্র করে একটি বৃহৎ নীতি সংলাপ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে দ্য ফ্রন্ট পেইজ-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রিচ আউট’। ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে ছিলেন বিভিন্ন সেক্টরের নারী নেত্রীবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও তরুণ-তরুণী।

“উইমেন শেপিং দ্য নেশন: পলিসি, পসিবিলিটি অ্যান্ড দ্য ফিউচার অব বাংলাদেশ” শীর্ষক এই সংলাপটি বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা’র ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলো দ্য ফ্রন্ট পেইজ।

এই সংলাপের লক্ষ্য ছিল নারীদের শুধুমাত্র উন্নয়ন কার্যক্রমের উপকারভোগী হিসেবে নয়, বরং নীতি নির্ধারক ও জাতি গঠনের সক্রিয় চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠা করা। আলোচনায় নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, অর্থনৈতিক অংশগ্রহণ ও উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্বে অংশগ্রহণের পথ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা কাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজেস; ড. ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); রুপালি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড; এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী জেসিন, সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী, যিনি আলোচনাকে কার্যকর ও অংশগ্রহণমূলকভাবে এগিয়ে নেন।

এই নীতি সংলাপটি নীতিগত ভাবনা ও বাস্তব অভিজ্ঞতার মধ্যকার ব্যবধান কমিয়ে আনতে সমাধানভিত্তিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে নারী শিক্ষার্থী ও তরুণ নেতৃত্ব, পেশাজীবী ও উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক ও অধিকারকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com