1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

বাংলাদেশ ব্যাংকে স্টার্টআপ ফান্ডের চেক হস্তান্তর করলো আইএফআইসি ব্যাংক

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭.২১ পিএম
  • ২৬৬ Time View

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬:
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলার অনুযায়ী বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি ৮,০০,৫৭,০৮০ টাকা (আট কোটি সাতান্ন হাজার আশি টাকা মাত্র) পরিমাণ অর্থের একটি চেক বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-এর পরিচালক জনাব নওশাদ মুস্তাফা-এর নিকট চেকটি হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম এবং হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ।

এই উদ্যোগের মাধ্যমে আইএফআইসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রমের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com