1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

আমদানী পর্যায়ে সংগৃহিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্ন ক্রেডিট দেয়ার ব্যবস্থা চালু হলো

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১০.৪০ পিএম
  • ১৯৮ Time View

করদাতা কর্তৃক আমদানী পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাঁর ই-রিটার্নে ক্রেডিট দেয়ার লক্ষ্যে আজ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমের সাথে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এর কার্যকর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে তা চালু করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে করদাতাগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। একই সাথে আমদানিকারক বাবসায়িগণের ই-রিটার্ন দাখিল সহজতর হয়েছে।

আমদানিকারক করদাতা তাঁর ই-রিটার্নে ব্যবসা আয় সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি প্রদানকালে সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরিতে তিনি যে পরিমান অগ্রিম আয়কর পরিশোধ করেছেন তার বিল অব এন্ট্রি ভিত্তিক সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন। আমদানি পর্যায়ে পরিশোধিত উক্ত আয়কর ই-রিটার্ন সিস্টেমে তাঁর মোট প্রদেয় আয়কর হতে বাদ দিয়ে রিটার্নের সাথে পরিশোধযোগ্য অংক নিরুপিত হচ্ছে।

গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। লক্ষনীয় যে, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি তাঁরাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। এবছর প্রবাসী বাংলাদেশী করদাতাগণ ও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করাদাতা তাঁদের ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন।

অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন প্রকারের কাগজপত্র বা দলিলাদি upload করতে হয়না। ব্যক্তি করদাতাগণ যাতে ঘরে বসেই আয়কর পরিশোধ করে সহজে রিটার্ন দাখিল করতে পারেন সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সকল প্রচেষ্টা অব্যাহত আছে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সম্মানিত সকল ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com