1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিষিদ্ধ হলেন বিশ্বজয়ী মার্টিনেজ

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১৪ এএম
  • ১১৯ Time View

এমিলিয়ানো মার্টিনেজ, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারও থাকে, সেটা এই গোলরক্ষকের। পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেললেও বিতর্ক এড়িয়ে চলতে পারেননি মার্টিনেজ। ফের একবার বিতর্কে জড়ালেন এই গোলরক্ষক। সেই বিতর্কের জেরে এবার নিষেধাজ্ঞা পেলেন।

কাতার বিশ্বকাপ জয়ের পর মার্টিনেজের অশালীন অঙ্গভঙ্গি নিয়ে কম আলোচনা হয়নি। ফের একবার অশালীন ভঙ্গিতে উদযাপন করে আলোচনায় তিনি। গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলা হবে না তার। শুধু তাই নয় গত মাসে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেওয়ার শাস্তিও পেয়েছেন মার্টিনেজ। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। সেই বিবৃতিতে বলা হয় ‘এমিলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক। যা আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ বটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com