1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পুরো শেয়ার ছাড়ার ঘোষণা ইউসিবির মার্জিন ঋণের সংশোধিত বিধিমালা জারি করল বিএসইসি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম

বন্যার্তদের পাশে থাকতে পরিবেশক, প্লাজা ও বিক্রয় প্রতিনিধিদের নির্দেশনা দিলেন ওয়ালটনের এমডি

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০.৩৮ পিএম
  • ৩২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। তার নির্দেশনা অনুযায়ী ‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে একদম শুরু থেকেই উদ্ধার কার্যক্রম ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

আজ রোববার রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক বিশেষ সভায় এ দিক-নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন।

সভায় ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, হঠাৎ করে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার হাজার হাজার গ্রামের লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারও বন্যার্ত অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা।

তিনি বলেন, ওয়ালটন পরিবার দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। করোনা দুর্যোগের সময়ও আপনারা হাজার হাজার পয়েন্ট থেকে দেশের অসহায় মানুষের মধ্যে পিপিই, খাদ্য-দ্রব্য ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এরই ধারবাহিকতায় এবারও বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নিজ নিজ অবস্থান থেকে বন্যার্ত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। দেশের আপামর মানুষের জন্য আপনাদের এ অকৃত্রিম ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত। ওয়ালটন ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন ও সাধুবাদ জানাই। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় আপনারা এ কর্মসূচি চলমান রাখবেন। এর জন্য প্রয়োজনীয় সহায়তাও আমরা দিচ্ছি।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।

সভায় বন্যার্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন এমডির বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com