1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

পুঁজিবাজারের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৬.০৩ পিএম
  • ২৫৩ Time View

দেশ, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে যার যার অবস্থান থেকে সকলকে সঠিক কাজটি করতে হবে এবং যথাযথ দায়িত্ব পালন করতে হবে। পুঁজিবাজারের কল্যাণে ও উন্নয়নে বিএসইসি বরাবরই তৎপর রয়েছে এবং এক্ষেত্রে অংশীজনদের সবরকম সহায়তা করবে বিএসইসি বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসি’র কমিশনার মোঃ সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরো অনেকে উক্ত সভায় উপস্থিত ছিলেন। এসময় পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা কালে তিনি এসব কথা বলেন।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠিত সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে বিএসইসির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ অন্যান্যের মধ্যে বলেন, “পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হলো বিএপিএলসি। পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে বিএপিএলসির ভূমিকা(role) বিশেষভাবে গুরুত্বপূর্ণ।” তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শেয়ারহোল্ডার তথা বিনিয়োগকারীদের স্বার্থের সুরক্ষা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন। দেশ, দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে যার যার অবস্থান থেকে সকলকে সঠিক কাজটি করতে হবে এবং যথাযথ দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি। পুঁজিবাজারের কল্যাণে ও উন্নয়নে বিএসইসি বরাবরই তৎপর রয়েছে এবং এক্ষেত্রে অংশীজনদের সবরকম সহায়তা করবে বিএসইসি বলে জানান তিনি।

আজ সকাল ১০ টায় বিএসইসি ভবনে কমিশন সভা কক্ষে বিএসইসি’র চেয়ারম্যান ও সকল কমিশনারবৃন্দ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর নির্বাহী কমিটির সদস্যের উপস্থিতিতে সভা শুরু হয়।

উক্ত সভায় বিএপিএলসি’র সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ এবং বিএপিএলসি’র নির্বাহী কমিটির সদস্য- এনার্জিপ্যাক পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ূন রশিদ, এশিয়া ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ইমাম শাহীন, প্রভাতী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম, ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা, রবি আজিয়াটার পরিচালক শরীফ শাহ জামাল রাজ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল ইসলাম, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মো. শরীফ হাসান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক জিয়াদ রহমান এবং বিএপিএলসি’র সেক্রেটারি জেনারেল মো: আমজাদ হোসেন অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com