1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

এমন বাংলাদেশই তো চাই: তামিম

  • আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৬.০৩ পিএম
  • ১৬৩ Time View

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু অঞ্চল। আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।

এমন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই। দেশের মানুষের এমন সম্প্রতি আর উদার মানসিকতা তামিম ইকবালের হৃদয় ছুঁয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।’

‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।’-যোগ করেন তামিম।

তার পোস্টের শেষ অংশে লেখা, ‘যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

এর আগেও দেশের বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন তামিম। তিনি লিখেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার। ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ, এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য। ‘

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com