1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায় বড় ব্যাটারি ও ইমারসিভ ডিসপ্লে নিয়ে আসছে ভিভো ওয়াই৫০০ ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ শুরু ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মোঃ আখতার হোসেন অনলাইন জুয়া, এক সর্বনাশা মায়াজাল; মু. জোবায়েদ মল্লিক বুলবুল ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক মাধবপুরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৩.৪৮ পিএম
  • ১৯৯ Time View

বাংলাদেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেল আরও চারটি তৈরি পোশাক কারখানা। ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ স্বীকৃতি দিয়েছে। এতে দেশের পোশাক খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২২৪টিতে। আর নতুন এই কারখানাসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৯টিই বাংলাদেশের।

বৃহস্পতিবার (১১ জুলাই) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএ জানায়, নতুন সবুজ কারখানার সনদ পাওয়া কারখানাগুলো হলো অনন্ত জিনসওয়্যার লিমিটেড, বিগ বস করপোরেশন লিমিটেড, অ্যাপটেক ক্যাসউইয়ার এবং বেসিক শার্টস লিমিটেড। এর মধ্যে অনন্ত জিনসওয়্যার লিমিটেড ৯০ পয়েন্ট, বিগ বস করপোরেশন লিমিটেড ৮৮ পয়েন্ট, অ্যাপটেক ক্যাসউইয়ার ৮৬ পয়েন্ট এবং বেসিক শার্টস লিমিটেড ৯০ পয়েন্ট নিয়ে প্লাটিনাম রেটিং পেয়েছে।

সূত্র বলছে, এখন পর্যন্ত দেশের পোশাক ও বস্ত্র খাতের ২২৪টি কারখানা লিড সনদ পেয়েছে। এর মধ্যে লিড প্লাটিনাম ৮৮টি কারখানা, লিড গোল্ড ১২২টি, সিলভার ১০টি ও সার্টিফায়েড চারটি।

বিজিএমইএ জানিয়েছে, লিড স্বীকৃতি পাওয়া নতুন এই কারখানাগুলোসহ বিশ্বসেরা ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৯টিই বাংলাদেশের।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দেয়। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com