শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কাশিপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জ কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভুন্ডল ভবিষ্যতের লক্ষ্যে বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ অনুষ্ঠিত সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা ২০২৬ ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও (CFMOTO) নিয়ে এলো ‘জিহো’ (ZEEHO) এবং নতুন মোটরসাইকেল লাইনআপ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মত বিনিময় বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কৃষকদের জন্য খাত বরাদ্দ অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৪ Time View

কৃষকের উৎপাদনে ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য সার বরাদ্দের টাকা নিয়ে সরকারের কোনো বাধা নেই। পাশাপাশি এই খাতে বরাদ্দ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ ২২ জনকে এআইপি-২০২১ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে এই কথা জানান তিনি।

২০০৯ সালের পর থেকে দেশে প্রায় ২ কোটি কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণসহ প্রায় ১ কোটি কৃষকের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়। এছাড়া, খামার যান্ত্রিকীকরণের জন্য ৩০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি সরবরাহের সঙ্গে ভর্তুকি ৫০ শতাংশে উন্নীত করা হয়। পাশাপাশি হাওড় এলাকায় এ ভর্তুকি করা হয় ৭০ শতাংশ। এতে চাষাবাদ পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগে এবং কৃষিজ উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পায়।

এ ব্যাপারে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, প্রায় ১৮ কোটি মানুষের দেশীয় উৎপাদনে পোস্ট হারবেস্টিং লস হচ্ছে ৩০ শতাংশ। এর থেকে বের হতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সমবায় সমিতির মাধ্যমে কৃষককে ঋণ ও যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নিতে হবে। তাহলে আগামীতে আরও এগিয়ে যাবে কৃষিখাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS