1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

ঈদে বিকাশের মাধ্যমে রেমিটেন্স আসা বেড়েছে ৬৬%

  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪.০৬ পিএম
  • ১৯৫ Time View

শতাধিক দেশ থেকে ১০০টিরও বেশি মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) এর মাধ্যমে রেমিটেন্স পাঠানো যাচ্ছে।

চলতি বছর ঈদে বিকাশের মাধ্যমে রেমিটেন্স আসার হার আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ৬৬ শতাংশ।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী বিকাশ এর পার্টনার মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) এর মাধ্যমে মোবাইল ওয়ালেট কিংবা সংশ্লিষ্ট এমটিও এর এজেন্ট পয়েন্ট থেকে ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা।

প্রবাসীর পাঠানো রেমিটেন্সের উপর প্রতি হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা স্বজনৎরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ১৯টি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৭০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে *২৪৭# ডায়াল করে বা বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন।

এছাড়া বিকাশ এর এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউটও এখন আরও সাশ্রয়ী। মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪ টাকা ৯০ পয়সা খরচে দুটি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন। দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লাখ ৭৯ হাজার এজেন্ট পয়েন্টে এ সুবিধা গ্রহণ করতে পারছেন গ্রাহকরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, সহজ, তাৎক্ষণিক ও নিরাপদ হওয়ায় বিকাশ এর মাধ্যমে রেমিটেন্স পাঠানো বাড়ছে। শতাধিক দেশ থেকে ১০০টিরও বেশি মানি ট্রান্সফার অর্গানাইজেশন (এমটিও) এর মাধ্যমে রেমিটেন্স পাঠানো যাচ্ছে। পরে তা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বৈধপথে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com