1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক নড়াগাতীতে বৃদ্ধাকে হত্যাচেষ্টার অভিযোগ,গাছ চুরি করে কেটে নেওয়ার ঘটনায় আদালতে মামলা মাধবপুরে মৃত্যুর মুখ থেকে ফিরল পরিত্যক্ত নবজাতক সিলেটে প্রতিদিন বাড়ছে হামের মৃত্যুর হার, হাসপাতালে ভর্তি ৭৯ জন ৭.৭ সুপার সেভিংস সেল: বিশাল ছাড়, জ্যাকপট পুরস্কার ও এক্সক্লুসিভ ব্র্যান্ড অফারে কেনাকাটার দারুণ সুযোগ ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল বিপৎসীমা ছাড়াতে পারে নদীর পানি, সতর্ক করল বন্যা পূর্বাভাস কেন্দ্র

ঘাম ঝরানো জয়ে ‘সবার আগে’ আর্জেন্টিনা

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১০.১৫ এএম
  • ১৮০ Time View

বদলি খেলোয়াড় লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে এই মাঠেই চিলির বিপক্ষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ শেষে আচমকাই অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। যদিও পরবর্তীতে অবসর ভেঙে ফিরে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেন তিনি। তবুও এই স্টেডিয়ামটি আর্জেন্টাইনদের কাছে দুঃস্বপ্নের। এবার সেই স্টেডিয়ামেই চিলিয়ে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

বল দখলে আর্জেন্টিনা ৬২ শতাংশ এগিয়ে ছিল। গোল করার জন্য শটও নিয়েছে ২১টি। এরপরেই এসেছে ঘাম ঝরানো জয়! ম্যাচের ২২তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল হুলিয়ান আলভারেজ। তবে, বাঁ দিকে দিয়ে নিকো গঞ্জালেজের বাড়ানো বলে শট করলেও চিলির গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। ডানদিকে লাফিয়ে দলকে বাঁচান ব্রাভো। এরপর ২৬তম মিনিটে ফের একবার ডি-বক্সের বাইরে থেকে ডি পল গড়ানো শট করলেও তা গোলের জন্য যথেষ্ঠ ছিল না। ৩০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। তবে, তার হেড ফাঁকি দিতে পারেনি ব্রাভোকে। ম্যাচের ৩৫তম মিনিটে ডি পলের বাড়ানো বলে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালের দেখা পায়নি। এযাত্রায়ও হতাশ হতে হয় সমর্থকদের।

এরপর ৩৭তম মিনিটে বড় ভুল করতে বসেছিল চিলি। মলিনার ক্রস থেকে দলকে রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে চিলির রক্ষণভাগ। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় খালি হাতেই বিরতিতে যেতে হয় দু’দলকে।

বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে গোলের সুবর্ণ সুযোগটি নষ্ট করেছেন আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার। তার পর থেকে ম্যাচের কিছুটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে চিলি। গোলের কাছেও চলে গিয়েছিল তারা। কিন্তু রদ্রিগো এচেভেরিয়ার শট সেভ করে তাদের হতাশ করেছেন এমি মার্টিনেজ। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে স্কোরলাইনে বদল আসে বদলি নামা লাউতারো মার্টিনেজের কল্যাণে। কর্নার থেকে পাওয়া বলটি রিবাউন্ড হয়ে তার কাছে এলে বক্সের মাঝামাঝি থেকে জাল কাঁপান আর্জেন্টাইন তারকা। অবশ্য গোলটি বৈধ কিনা সেটি নিয়ে রিভিউ চলে কিছুক্ষণ। যদিও সিদ্ধান্ত পাল্টায়নি তাতে।

গ্রুপের আরেক ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের দৌঁড়ে এগিয়ে গেছে কানাডা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com