1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১০.৪০ এএম
  • ২২৬ Time View

মার্কিন কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে থাপ্পড় মারার ঘটনায় উইল স্মিথকে আগামী ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস শুক্রবার এ তথ্য জানিয়েছে বলে এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া, আগামী এক দশকে হলিউডের শীর্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠানের আয়োজিত অন্য কোনো অনুষ্ঠানেও স্মিথকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে, বোর্ড ‘কিং রিচার্ড’ এর জন্য গত মাসে জেতা সেরা অভিনেতার অস্কার পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নেয়নি।

সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড রুবিন এবং সিইও ডন হাডসন এক চিঠিতে বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল ২০২২ থেকে ১০ বছরের জন্য উইল স্মিথকে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

এর আগে, অস্কারের ৯৪তম আসরে লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে থাপ্পর মারেন উইল স্মিথ। স্মিথের স্ত্রীকে নিয়ে কৌতুক করায় তিনি এই ঘটনা ঘটান। তবে, অস্কারের মঞ্চে ওই ঘটনার পর স্মিথ একাডেমি এবং রকের কাছে ক্ষমা চেয়েছিলেন। ওই ঘটনার কয়েক মিনিট পর স্মিথকে অস্কারে সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com