1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

আজ ভাগ্য নির্ধারণ ইমরান সরকারের,পাঞ্জাবের গভর্নর বরখাস্ত

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ১.৫৮ পিএম
  • ১৮৬ Time View
Imran-Khan

পাকিস্তানের জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে আজ। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরানের ভাগ্যনির্ধারণী ভোটাভুটির অধিবেশন শুরু হবে। এ অধিবেশন ঘিরে সংঘাতের আশঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর- জিও নিউজ ও পার্সটুডে

এদিকে ইমরান খানের বিরুদ্ধে আস্থা ভোটের আগে ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারকে অপসারণের প্রস্তাব এনেছে বিরোধীরা। ১১০ জনের স্বাক্ষর রয়েছে সে প্রস্তাবে। এ ছাড়া আস্থা ভোটের আগে পাঞ্জাবের গভর্নরকে বরখাস্ত করেছেন ইমরান খান।

পাকিস্তানের পাঞ্জাবের নতুন গভর্নর হিসেবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান খানের সরকার।

এদিকে ইমরান খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটি প্রতিষ্ঠান বা সংস্থা তাঁকে তিনটি বিকল্প দিয়েছিল। সেগুলো হলো- পদত্যাগ করা, আস্থা ভোট কিংবা নির্বাচন এগিয়ে আনা। কে এই প্রতিষ্ঠান বা সংস্থা, তা ইমরান স্পষ্ট না জানালেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাবাহিনীর দিকেই ইঙ্গিত করেছেন তিনি।

এর আগে ইমরান খান তাকে উৎখাত করার জন্য সরাসরি আমেরিকার বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। পাক প্রধানমন্ত্রী বলেন, তাকে ক্ষমতাচ্যুত করতে আমেরিকা বিরোধীদলকে লেলিয়ে দিয়েছে এবং এর অংশ হিসেবে জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য আমেরিকা অর্থের জোগান দিচ্ছে।

পাকিস্তান যদিও সব সময় আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেছে তবে ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের দূরত্ব তৈরি হয়। ইমরান খান বলছেন, আমেরিকার বেশ কিছু দাবি মেনে না নেয়ায় এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ফলে আমেরিকা ক্ষুব্ধ হয়ে তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করছে।

বিরোধীদের দাবি, অন্তত ১৭৫টি ভোট তাদের পক্ষে পড়বে, যা ম্যাজিক সংখ্যা’র (১৭২) চেয়ে বেশি।

ইমরানের জোট সরকারের গুরুত্বপূর্ণ একটি শরিক দল বিরোধী শিবিরে যোগ দেওয়ায় অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন দল। এতে বিরোধী দলগুলোর আইনপ্রণেতার সংখ্যা বেড়ে যায়। অনাস্থা প্রস্তাব পাসে বিরোধীদের প্রয়োজন ১৭২ ভোট।

জিও নিউজের প্রতিবদেনে বলা হয়েছে, বিরোধী ও বিক্ষুব্ধ সবাই ভোট দিলে সংখ্যাটা ১৯৯-এ পৌঁছে যেতে পারে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি মোট আসন সংখ্যা ৩৪২।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com