1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

নির্বাচনী ব্যস্ততার কারণে তদন্ত কমিটিকে সময় দেননি সাকিব

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ১০.২৭ পিএম
  • ৩৮৯ Time View

স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ পার করে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব আসরের পর স্বাভাবিকভাবেই দলের এমন পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে তদন্ত করতে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। রোববার (৩ ডিসেম্বর) থেকে কাজও শুরু করেছে এই কমিটি। তদন্তের সুবিধার্থে ইতোমধ্যেই বেশ কয়েকজন ক্রিকেটার এবং নির্বাচক প্যানেলের সদস্যদের ডেকেছে বিসিবি। তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণে এই কমিটিকে সময় দিতে পারেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করছেন সাকিব আল হাসান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি। সেই ব্যস্ততার কারণেই তদন্ত কমিটিকে সময় দিতে পারেননি সাকিব।  

সাকিব সময় দিতে না পারলেও দ্রুতই তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে বলে জানিয়েছেন তিন সদস্যে কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ। রোববার (১০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন তিনি। 

সাকিবের আগে তদন্ত কমিটি ডেকেছিল দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এবং লিটন দাসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকায় দলের বাকি সদস্যদের ডাকা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটি জানিয়েছে, সবাইকেই ধীরে ধীরে ডাকা হবে। ক্রিকেটারদের বাইরে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারকেও জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটিকে সময় না দিলেও আবু ধাবিতে টি-টেন লিগের ফটোশুট করতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন সাকিব। সেখানে দুইদিন কাটিয়ে দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com