1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ভৈরবে ৪১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ০৩

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ১১.৩৪ পিএম
  • ৩৮৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব থেকে  ৪১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার নয়াদিয়া গ্রামের আলী হোসেনের ছেলে সোলায়মান হোসেন (২৬), ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর (ধানারাজপুর) গ্রামের ফজু মিয়ার ছেলে মামুন (৪০) এবং নরায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাইরাদী গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে নজরুল ইসলাম (৬৬)কে আটক করা হয়।

আজ বুধবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর বেনীবাজার এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় তাদের বহণকারী ২টি সিএনজি চালিত অটোরিক্সায় তাল্লাশী করে খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ৯টি বান্ডিলে মোট ৪১ (এক চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি সিএনজি।

ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানের ব্যক্তির কাছে বিক্রি করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com