1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভৈরবে বসতঘর থেকে বিপুলপরিমাণ মাদকসহ আটক ০১

  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯.২২ পিএম
  • ৩০৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২০৯ বোতল স্কাফ ও ৩৫ বোতল বিদেশী মদসহ ০১ এক মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের চন্ডিবের দক্ষিন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকসহ আমির হামজা ওরুফে বাঘা বাবু (৩২) নামে এক মাদক কারবারি আটক করা হয়।

মাদকসহ আটক হওয়া আমির হামজা চন্ডিবের দক্ষিণ পাড়ার ১০ নং ওয়ার্ডের আব্দুল মন্নাফ সরকারের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ৭ এপ্রিল শুক্রবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমির হামজা ওরুফে বাঘা বাবু একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গাজা, ফেন্সিডিল, স্কাফ ও বিদেশি মদ নিজের বসত বাড়িতে সংরক্ষণ করে ঢাকাসহ দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিবের দক্ষিণ পাড়া এলাকায় তার নিজের বসত বাড়িতে ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী আমির হামজা কে আটক করা হয়। এ সময় তার বসত বাড়িটিতে তল্লাসি চালিয়ে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২০৯ বোতল স্কাফ ও ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে জব্দ করা হয়।এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com