1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বগুড়ায় শিক্ষকের ঝুলন্ত মরদেহ

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ৩০৯ Time View

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শহিদুল ইসলাম নামে এক মাদরাসার শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে নামুজা সরদার পাড়া এলাকায় ওই শিক্ষকের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম সদরের নামুজা ফাজিল মাদরাসায় আরবি বিষয়ে শিক্ষকতা করতেন। 

এলাকার লোক জানায়, গত দেড় বছর আগে শহিদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তিনি ২য় বিয়ে করলেও মানসিক অসুস্থতা না কমায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। 

সকাল তার দ্বিতীয় স্ত্রী দেখেন ঘরে তীরের সঙ্গে গলায় মাফলার পেঁচানো অবস্থায় শহিদুলের ঝুলন্ত মরদেহ। পরে লোকজন থানায় খবর দেন।

এসআই মন্তাজ আলীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com