1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

সালমানের আজ জন্মদিন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১.২৪ পিএম
  • ২৬৮ Time View

বলিউড ভাইজান সালমান খানের আজ জন্মদিন। দেখতে দেখতে জীবনের ৫৬ বসন্ত পেরিয়ে ৫৭-তে পা দিলেন ভারতের মোস্ট ইলিজেবল ব্যাচেলর এই সুপারস্টার।

১৯৬৫ সালের ২৭ ডিসেম্বরের এই দিনে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় আদরের সন্তান তিনি।

সংস্কৃতির আবহে বেড়ে ওঠা সালমান ছোটবেলা থেকেই অভিনয়জগৎকে পছন্দ করতেন। সে ভালোবাসা থেকেই মাত্র ২৩ বছর বয়সে ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি চলচ্চিত্রে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড জগতে পা রাখেন এই জনপ্রিয় অভিনেতা।

তবে নায়ক হিসেবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ম্যায়নে পিয়ার কিয়া। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেন সালমান। এ ছবি দিয়েই শ্রেষ্ঠ নবাগত অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন তিনি। বক্স অফিস কাঁপানো সে ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

নিজের দীর্ঘ কেরিয়ারে প্রচুর হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন সলমান খান। তার মধ্যে ম্যায়নে প্যায়ার কিয়া, সাজন, হাম আপকে হ্যায় কৌন, করণ-অর্জুন, প্যায়ার কিয়া তো ডরনা কেয়া, দাবাং, বডিগার্ড, এক থা টাইগার, বজরঙ্গি ভাইজান-এর মতো ছবিগুলি সুপারডুপার হিট। এসব ছবিই বলিউডে তাকে এনে দেয় আকাশছোঁয়া জনপ্রিয়তা।

জনপ্রিয় এ সুপারস্টারের জন্মদিন আজ মঙ্গলবার হলেও খান পরিবারে বিশেষ এ দিনটি উদ্‌যাপন শুরু হয়েছে সোমবার রাত থেকেই। ২৬ ডিসেম্বর মধ্যরাতে আয়োজিত হয় জন্মদিনের অনুষ্ঠান।

জন্মদিনের বিশাল অনুষ্ঠানে অভিনেতাকে শুভেচ্ছা জানাতে হাজির হয় বলিউডের সব তারকারা। অভিনেতা শাহরুখ খান থেকে শুরু করে  সংগীতা বিজলানি, কার্তিক আরিয়ান, টাবু , সোনাক্ষী সিনহা, ভাই সোহেল খান ও আরবাজ খান, সুনীল শেঠিসহ সব তারকাদেরই দ্যুতি ছড়াতে দেখা যায় এই পার্টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com