1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

গাইবান্ধায় রেলওয়ের বাউন্ডারি কেটে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১২ পিএম
  • ২০৭ Time View

মোঃ রেজারুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধা রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) কেটে মালামাল চুরির ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। খোদ স্টেশনের নিরাপত্তা প্রাচীর কেটে চুরির এই দুঃসাহসিক ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দক্ষতা ও তদারকি এখন বড় ধরনের প্রশ্নের মুখে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের আঁধারে স্টেশনের একটি নির্দিষ্ট অংশের বাউন্ডারি দেয়াল বা লোহার বেড়া কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরচক্র। অভিযোগ উঠেছে, রেলওয়ের গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। স্টেশনের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে যেখানে ২৪ ঘণ্টা নিরাপত্তা থাকার কথা, সেখানে কীভাবে প্রাচীর কাটার মতো সময়সাপেক্ষ কাজ সম্পন্ন হলো, তা নিয়ে জনমনে বিস্ময় সৃষ্টি হয়েছে।

সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মতে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চরম ব্যর্থতার কারণেই অপরাধীরা এমন কাজ করার সাহস পাচ্ছে। তাদের দাবি, ঠিকঠাক টহল না থাকা এবং দায়িত্বরতদের অবহেলার সুযোগ নিচ্ছে অপরাধী চক্র। অনেক ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে অপরাধীদের গোপন আঁতাত থাকার সন্দেহও প্রকাশ করেছেন কেউ কেউ।

প্রাচীর কেটে ফেলায় স্টেশনের নিরাপত্তা এখন পুরোপুরি অরক্ষিত। এর ফলে স্টেশনের ভেতরে মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীর না থাকায় সাধারণ মানুষের যত্রতত্র রেললাইনে প্রবেশের ফলে দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com