1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা

আল্লু অর্জুনের পারিশ্রমিক এখন আকাশছোঁয়া!

  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৬.১৩ পিএম
  • ৬৬২ Time View

সুপারডুপার হিট ব্যবসা করেছে ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। মাত্র দেড় মাস আগে সিনেমাটি মুক্তি পায়।

তবে এখনো কোটি কোটি টাকা আয় আসছে সিনেমাটির মাধ্যমে। ভারতীয় সিনেমার মধ্যে ‘পুষ্পা’ই একমাত্র সিনেমা যা চলমান মহামারি করোনার মধ্যেও ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে।

এই সুবাদে আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সবচেয়ে দামি অভিনেতা হতে চলেছেন। প্রমাণ, দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে। যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবি বানানো যাবে।

কিন্তু কত টাকা দেওয়া হবে আল্লুকে? ১০০ কোটি টাকা! ভারতীয় মিডিয়া সূত্রে খবর, ছবির প্রযোজনা সংস্থা আল্লু অর্জুনকে এমনই প্রস্তাব দিয়েছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর এই অভিনেতার ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যাও চড়চড় করে বেড়ে গেছে। ঠিক তার পারিশ্রমিকের মতো। অনুগামী সংখ্যা দেড় কোটি হওয়া উপলক্ষে মকর সংক্রান্তির দিন ইনস্টাগ্রামে বিশেষ পোস্টও করেছিলেন তেলুগু সুপারস্টার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com