সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

সমাবেশের পথে ভ্যানের মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২১৪ Time View

শনিবার (২৯ অক্টোবর) সকালে নীলফামারী শহরে দেখা যায় ট্রেনের বগির মতো সারিবদ্ধভাবে ছুটে চলেছে ভ্যানগুলো। ভ্যানের চালক থেকে শুরু করে আরোহী সবার মাথায় সাদা কাপড় বাঁধা। হাতে লাঠি। তার মাথায় লাল-সবুজের পতাকা পত পত করে উড়ছে।

কেবল ভ্যানেই নয়, জেলার নেতাকর্মীদের সিএনজিচালিত অটোরিকশা, পিকআপভ্যান এমনকি ব্যক্তিগত বাহনেও সমাবেশের পথে যেতে দেখা গেছে।

এদিকে দ্বিতীয় দিনের মতো চলছে মোটর মালিক সমিতির ডাকা টানা ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। মহাসড়কে প্রশাসনিক হয়রানি, লাইসেন্সবিহীন নসিমন, করিমন, থ্রি-হুইলারসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি।

তবে ধর্মঘটের কারণে যাত্রীদের ভোগান্তি থাকলেও বিএনপির কর্মীরা বিভিন্ন পরিবহনে রংপুরের দিকে রওনা হয়েছেন। নীলফামারী জেলার সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।

সকালে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখা যায়, বাস বন্ধ থাকায় যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন। জেলার বিভিন্ন বাস টার্মিনালে মানুষজন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন। বাস টার্মিনালে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও পুরো এলাকা ছিল ভ্যান ও অটোরিকশা দখলে।

পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলেও নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর বিএনপির নেতাকর্মীরা মাইক্রো, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলে চড়ে রংপুর বিভাগীয় সমাবেশস্থলে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS