1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সাকিব ছাড়াই বিকেলে দেশ ছাড়ছে টাইগাররা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫৬ পিএম
  • ১৭৫ Time View

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বিকেলে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম অনুষ্ঠিতব্য দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে বুধবার (২১ সেপ্টেম্বর) ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের অনুপস্থিতিতে আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজে টাইগারদের নেতৃত্বে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এ সফরে সুযোগ মিলেছে সৌম্য সরকার, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের।

পারিবারিক সমস্যার কারণে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, মাহেদীর কিছু পারিবারিক সমস্যা আছে। সে জন্য এই সিরিজ থেকে সে ছুটি নিয়েছে।

বাংলাদেশ দল : নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com